IQNA

বিশ্বের বৃহত্তম কোরআন শরীফ “গীনিস বুকে” নথিভুক্ত

20:58 - February 18, 2012
সংবাদ: 2276414
আন্তর্জাতিক বিভাগ: ততরস্থানের রাজধানী “কাজান” শহরের “কোল-শরীফ” মসজিদে বিশ্বের বৃহত্তম কোরআন রক্ষণাবেক্ষণ করা হয়েছে যা সম্প্রতি “গীনিস বুকে” নথিভুক্ত হয়েছে।
“ruvr” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: দুই মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই পবিত্র কোরআন শরীফটি রাশিয়ার বৃহত্তম মসজিদ “কোল-শরীফে” রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
৬৩২ পৃষ্ঠা বিশিষ্ট এই পবিত্র কোরআন শরীফটির দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ১.৫ মিটার এবং ততরস্থানের আদেশে ইতালিতে প্রকাশিত হয়েছে।
এই কোরআনের পৃষ্ঠার জন্য বিশেষ কাগজ ব্যবহার করা হয়েছে এবং এর আচ্ছাদনে সবুজ মার্বেল, রোঁয়া, রূপা এবং সোনা দ্বারা সুশোভিত করা হয়েছে।




captcha