IQNA

ফ্রান্সে ‘একটি মসজিদের জন্ম’ শীর্ষক প্রামান্য চলচ্চিত্র নির্মাণ

23:42 - February 19, 2012
সংবাদ: 2277083
আন্তর্জাতিক বিভাগ : ‘একটি মসজিদের জন্ম’ শীর্ষক প্রামান্য চলচ্চিত্র ফ্রান্সের প্রখ্যাত প্রামান্য চলচ্চিত্র নির্মাতা ‘ফাব্রিস মারাশ’ কর্তৃক নির্মিত হয়েছে।
Saphirnews ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মুসলমানদের ইবাদতের স্থান তৈরীর বিভিন্ন পর্যায়ের চিত্র তুলে ধরার উদ্দেশ্যে ‘পইতিয়ার্স’ শহরের মসজিদ নির্মাণের ভিডিও টিভি দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন তিনি।
প্রামান্য এ চলচ্চিত্রের ভিডিও ধারণের কাজ ২০০৮ সালে উক্ত মসজিদ নির্মাণের অনুমোদন প্রদানের সমসময় হতে শুরু হয় এবং ২০১১ সালের শেষ নাগাদ মসজিদ নির্মাণের সকল পর্যায়ের ভিডিও চিত্র ধারণ করা হয়।
এ প্রামান্য চলচ্চিত্রের এডিটিংয়ের কাজ আগামী কয়েক মাসের মধ্যে সমাপ্ত হবে।
সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাক্ষাতকার, জামাতের নামায আদায়সহ মসজিদ নির্মাণের সময় মুসলিম ব্যক্তিত্বদের চিত্রও এতে ধারণ করা হয়েছে।#956057
captcha