সাফির নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সুইজারল্যান্ডের কেন্দ্রীয় মুসলিম পরিষদ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, ‘ইসলামি ঐক্য ২০১২’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন –যা আগামী ২৫শে ফেব্রুয়ারী বিশ্বের বিভিন্ন দেশের ১৮০০ মুসলিম চিন্তাবিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল- স্থানীয় সরকারের বিরোধিতার কারণে বাতিল করা হয়েছে।
উক্ত বিবৃতিতে বলা হয়েছে : সুইজারল্যান্ডের দু’টি শহরের কর্মকর্তারা এ সম্মেলন আয়োজনের জন্য মুসলমানদের সাথে সমঝোতায় পৌঁছেছিল। কিন্তু তারা ঘোষিত ঐ সম্মেলনের কাছাকাছি সময়ে এসে জানিয়েছে যে, নির্ধারিত অডিটোরিয়াম নির্ধারিত সময়ে মুসলিম পরিষদকে দেয়া হবে না, আর এ কারণেই উক্ত সম্মেলন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় মুসলিম পরিষদ, এদেশের সর্ববৃহৎ ইসলামি সংস্থা, যার প্রধানের দায়িত্বে রয়েছেন ‘নিকোলাস ব্লানশো’।#955945