IQNA

ইংল্যান্ড ইসলামিক সেন্টারে নতুন মুসলমানদের জন্য কোরআন প্রশিক্ষণ

15:36 - February 20, 2012
সংবাদ: 2277650
আন্তর্জাতিক বিভাগ: ইংল্যান্ডের রাজধানী লন্ডনে নতুন মুসলিম অধিবাসীদের পবিত্র কোরআন এবং ইসলামী আইনের সঙ্গে পরিচয় করানোর জন্য, এদেশের ইসলামিক সেন্টারের প্রচেষ্টায় বিশেষ কোর্স শুরু হয়েছে।
“ic-el” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই বিশেষ শিক্ষা কোর্স ২০১১ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছে এবং ২০১২ সালের ২৪-শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
নতুন মুসলমানদের জন্য এই বিশেষ শিক্ষা কোর্স তিনটি স্তরে বিভক্ত করা হয়েছে। প্রথম স্তরে অংশগ্রহণকারীদের কোরআনের ভাষার (আরবি ভাষা) সাথে পরিচিত, দ্বিতীয় এবং তৃতীয় স্তরে তাজবিদের নিয়ম-কানুনের উপর পাঠ্য দেওয়া হচ্ছে।
এই বিশেষ কোর্স প্রতি সপ্তাহের শনিবারে ইংল্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয় এবং প্রতি ক্লাসে কোরআন, আহকম সহ অন্যান্য বিষয়ে শিক্ষা প্রদান করা হয়।
955156#
captcha