IQNA

কাজাকিস্তানে এক রাশিয়ান ভদ্রমহিলা ইসলাম ধর্ম গ্রহণ

7:46 - February 21, 2012
সংবাদ: 2277837
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: কাজাকিস্তানের “অলমাটি” শহরের কেন্দ্রীয় মসজিদে “ভিয়ুলিতু মাশুলাভা” নামক এক রাশিয়ান মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: “অলমাটি” কেন্দ্রীয় মসজিদের কর্তৃপক্ষ জানিয়েছেন, কোরআনের একটি বিশেষ কোর্সে অংশগ্রহণকারী কিছু মহিলা এবং উক্ত মসজিদের ইমামের উপস্থিতিতে কালেমা পাঠের মাধ্যমে এই রাশিয়ান ভদ্রমহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
রাশিয়ান ভদ্রমহিলা “ভিয়ুলিতু মাশুলাভা” তার নিজের বক্তৃতায় জানান, আমি ধর্মনিরপেক্ষ পরিবারে ভূমিষ্ঠ হয়েছি কিন্তু নামাজ এবং ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ের উপর লিখিত বই পড়ে আমি এই ধর্মে প্রতি আকৃষ্ট হয় এবং অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করি।
তিনি আরও জানান, আম খুব শীঘ্রই পবিত্র কোরআন শরীফ এবং নামাজ শিক্ষা গ্রহণ করব এবং ইসলাম সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করব।
956978#

captcha