IQNA

পবিত্র কুরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে আফগানিস্তানের জনগণের বিক্ষোভ

7:40 - February 22, 2012
সংবাদ: 2278538
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : আফগানিস্তানের জনগণ গতকাল (২১শে ফেব্রুয়ারী) মার্কিন সৈন্যদের কর্তৃক পবিত্র কুরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে কাবুলে অবস্থিত মার্কিন বাহিনী’র প্রধান ঘাঁটির সম্মুখে বিক্ষোভ করেছে।
Dawn ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হাজার হাজার বিক্ষুব্ধ আফগান বিক্ষোভ করতে করতে কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম ঘাঁটির দিকে অগ্রসর হয় এবং ঐ ঘাঁটিকে ঘিরে ফেলে।
বিক্ষোভের প্রতিক্রিয়ায় আফগানিস্তানে ন্যাটো বাহিনী’র প্রধান জেনারেল জন এ্যালান ঘোষণা করেছেন যে, ঘটনার সাথে জড়িত সৈন্যদেরকে জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করা হয়েছে। এ সময় তিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট, সরকার ও এদেশের জনগণের উদ্দেশ্যে এহেন জঘন্য ঘটনার জন্য ক্ষমা চান।
কাবুল পুলিশ জানিয়েছে যে, প্রায় ২ হাজার বিক্ষোভকারী কাবুলের উত্তরে অবস্থিত মার্কিন বিমান বাহিনী’র ঐ ঘাঁটিকে ঘিরে ফেলে।
উল্লেখ্য, এ বিক্ষোভের সমসময়ে আফগানিস্তানের অন্যান্য অঞ্চলেও বিক্ষোভ প্রদর্শন করেছে জনতা।#957705
captcha