IQNA

আমেরিকার উত্তরাঞ্চলে মুসলিম ইউনিয়ন প্রতিষ্ঠিত

23:54 - February 23, 2012
সংবাদ: 2279550
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার উত্তরাঞ্চলে নিউ ইয়র্কের “সান সাইড” শহরে মুসলিম ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। এই ইউনিয়নের মূল লক্ষ আমেরিকার উত্তরাঞ্চলের জনগণের সম্মুখে ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরা এবং বিভিন্ন ধর্মীয় অনুগামীদের একত্রিত করা।
“Islam Today” ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই ইউনিয়ন একটি ধর্মীয়, সামাজিক এবং শিক্ষাগত প্রতিষ্ঠান যা ইসলামের প্রকৃত চিত্র এবং মুসলমানদের কণ্ঠ বিশ্ববাসীর কাছে তুলে ধরবে।
এই ইউনিয়ন শান্তিপূর্ণ সহাবস্থানের উন্নতি এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করবে এবং আমেরিকান মুসলিম সমাজের একীভূত করার লক্ষে এই সংগঠনের সদস্যরা সাহায্য করবে।
বেসরকারি এই মুসলিম ইউনিয়ন, ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রধান প্রধান শহরগুলোতে শাখা অফিস খুলবে।
মুসলিম ইউনিয়নের পক্ষ থেকে আগামী ৩-ই জুলাই “মানবতার জন্য শান্তি” নামক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই শীর্ষক সম্মেলনে বিভিন্ন ধর্ম অনুসরণকারীদের মধ্যে ২০০০০ জন অংশগ্রহণ করবে।
ইসলাম, খ্রিস্টান এবং ইহুদী ধর্মের ওলামারা (বিদ্বানেরা) এই সম্মেলনে তাদের মূল্যবান বক্তৃতা প্রদান করবেন।
957868#
captcha