আফ্রিকান রিজিওনাল শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে আমেরিকান সামরিক বাহিনীর বাঘরাম ঘাঁটিতে পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের কারণে মিশরীয় গির্জা নিন্দা প্রকাশ করেছে এবং এই জঘন্য কাজকে সমস্ত নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধের বিপরীত হিসেবে বর্ণনা করেছেন।
মিশরের “Artodquis” গির্জার সভাপতি এই অশ্লীল কাজের প্রতিবাদ এবং সমস্ত ধর্মের পবিত্র জিনিষের উপর সম্মান জানিয়ে বলেছেন, পবিত্র কোরআন শরীফ মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানীয় জিনিষ এবং ব্যক্তিগত বিশ্বাসের উপর সম্মান প্রদান ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
বলা-বাহুল্য যে, আমেরিকান সামরিক বাহিনী কর্তৃক ২০-শে ফেব্রুয়ারিতে কয়েক খণ্ড পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের কারণে আফগানিস্তানের প্রতিটি শহরে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হয়েছে।
960005#