IQNA

ফ্রান্সে মুসলিম নারীদের অবস্থা পর্যালোচনা

23:47 - February 27, 2012
সংবাদ: 2282029
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের রাজধানী প্যারিসে ৩ মার্চে “ফ্রান্সে মুসলিম নারীদের অবস্থা” নামক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।
“lffm” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই শীর্ষক সম্মেলন মুসলিম নারী ইউনিয়নের প্রচেষ্টায় “বিশ্ব নারী দিবস” উপলক্ষে অনুষ্ঠিত হবে। ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পনের জনের অধিক অধ্যাপক, মুসলিম চিন্তাবিদ, মুসলিম ও অমুসলিম কয়েক জন পরিবেশ বিশেষজ্ঞ এই শীর্ষক সম্মেলনে উপস্থিত থাকবেন এবং বর্তমানে ফ্রান্স সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করবেন।
মুসলিম নারীদের হিজাব, ফ্রান্সে হিজাব নিষিদ্ধের কারণ, ইসলামের চিহ্ন এবং ব্যক্তিগত পছন্দ হিসাবে হিজাব, মুসলিম নারীদের প্রতি সম্মান, ভবিষ্যতের ফ্রান্স এবং সমাজে মুসলিম নারীদের ভূমিকা, পাবলিক কেন্দ্র ও সরকারী কেন্দ্র গুলোয় ইসলামী পোশাক পরিধান নিষিদ্ধ সহ অন্যান্য বিষয় সমূহ এই শীর্ষক সম্মেলনে আলোচনা করা হবে।
ফ্রান্স ইসলামিক ইউনিয়নের সভাপতি, ফ্রান্স মুসলিম পরিষদের প্রতিনিধি এবং ইসলামিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ এই শীর্ষক সম্মেলনে তাদের মূল্যবান বক্তৃতা প্রদান করবেন।
961279#

captcha