Halal Focus ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তাইওয়ানের পর্যটন বিষয়ক কার্যালয়ের আন্তর্জাতিক ভ্রমন বিভাগের প্রধান এরিক লীন বলেছেন : তাইওয়ান পরিদর্শনকারী অধিকাংশ মুসলিম পর্যটকই আসেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং উত্তর-পশ্চিম চীন হতে।
তিনি বলেন : এদেশের কর্মকর্তারা আশাবাদী যে, হালাল রেস্টুরেন্ট চালু করার মাধ্যমে আরো অধিক সংখ্যক মুসলিম পর্যটক তাইওয়ান পরিদর্শনে আসবেন।
তিনি আরো বলেন : গত বছর প্রায় ৬ মিলিয়ন মুসলিম পর্যটক তাইওয়ান পরিদর্শন করেছে, যখন সমগ্র বিশ্বের মুসলমানদের সংখ্যা ১.৭ বিলিয়ন।
উল্লেখ্য, চীনের মুসলিম ইউনিয়নের চেয়ারম্যন তাইওয়ানের হালাল রেস্টুরেন্টসমূহের খাদ্য হালাল হওয়ার বিষয়ে লাইসেন্স প্রদান করবেন। তিনি বলেন, তাইওয়ানের সাথে এবং এদেশের মুসলমানদের সাথে বিশ্বের মুসলমানদের পরিচিত করানোর উদ্দেশ্যে এ ধরণের রেস্টুরেন্টের উদ্বোধন করা হচ্ছে।#960848