IQNA

কুরআন পোড়ানোর ঘটনার সাথে জড়িতদের শাস্তি দানের প্রতি গুরুত্বারোপ করলেন কারযাই

22:48 - February 28, 2012
সংবাদ: 2282753
আন্তর্জাতিক বিভাগ : আফগানিস্তানের প্রেসিডেন্ট গত ২৬শে ফেব্রুয়ারী এক বক্তৃতায় এদেশের জনগণকে শান্তি শৃংখলা বজায় রাখার প্রতি আহবান জানিয়ে পবিত্র কুরআনের প্রতি অবমাননাকারীদের শাস্তি দানের প্রতি গুরুত্বারোপ করেছেন।
Xinhua ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মার্কিন সৈন্যদের কর্তৃক পবিত্র কুরআনের প্রতি অবমাননার ঘটনায় আফগান মুসলমানদের বিক্ষোভে এদেশের কিছু কিছু শহরে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে এ ঘটনায় এদেশের প্রেসিডেন্ট শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে বলেছেন, জনগণের সতর্ক থাকা উচিত যেন, সুযোগ সন্ধানীরা এ সুযোগের অপব্যবহার না করতে পারে।
তিনি বলেন : শান্ত হওয়ার সময় এসেছে, আফগানিস্তানে সন্ধি ও স্থিতিশীলতার শত্রুদের এ সুযোগ দেবেন না, তারা যেন এ সুযোগের অপব্যবহার করে জনসাধারণের সম্পদ বিনষ্ট করার সুযোগ না পায়।
আফগানিস্তানের প্রেসিডেন্ট, এদেশের বাগরাম অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে মার্কিন সেনাদের কর্তৃক পবিত্র কুরআনে অগ্নিসংযোগর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের শাস্তির প্রদানের প্রতি গুরুত্বারোপ করেছেন।
উল্লেখ, মার্কিন ঐ ঘাটিতে পবিত্র কুরআন পোড়ানোর সংবাদ জনগণের কানে পৌঁছুনোর সাথে সাথে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে এবং মার্কিনী বিরোধী শ্লোগান দিতে থাকে। আর এ বিক্ষোভের উপর চালানো হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক লোক হতাহত হয়েছে।#961095
captcha