Lexpressiondz ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি এক বিবৃতিতে আফগানিস্তানের বাগরাম অঞ্চলের মার্কিন বিমান ঘাঁটিতে পবিত্র কুরআনের প্রতি অবমাননাকে বর্বর পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এদেশ হতে সৈন্য প্রত্যাহারের জন্য মার্কিন কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন : পবিত্র কুরআনের প্রতি অবমাননা কোনভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ পদক্ষেপের বিপরীতে নিরব থাকা যায় না। কোন মুসলমানই মহান আল্লাহর পবিত্র বাণী’র প্রতি অবমাননাকে সহ্য করবে না এবং তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
আহমাদ আল তাইয়্যেব তার বিবৃতির অপর অংশে বলেন : আফগানিস্তান হতে মার্কিন সৈন্য প্রত্যাহারের মাধ্যমে এদেশে শান্তি ফিরে আসবে। আর তবেই আফগানিস্তানের জনগণ তাদের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।#961897