ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ইসলামাবাদের কোরআন ও হাদিস বিষয়ক প্রতিষ্ঠান আল-জাহরার প্রধান “রোকাইয়া আলাভী” বলেছেন, ৪০ জন নারীদের অংশগ্রহণের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্স, কোরআন হেফজ এবং অনুবাদের অলোকে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, এই বিশেষ কোর্স ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে এবং মার্চ মাস পর্যন্ত অব্যাহত থাকবে এবং প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের পবিত্র কোরআন শরীফের প্রথম পাড়া মুখস্থ করানো হবে।
“রোকাইয়া আলাভী” পাকিস্তানের শিয়াদের কোরআন হেফজের উপর গুরুত্বারোপ করে জানান, এই দেশের শিশুদের কোরআন হেফজের প্রতি আকর্ষণ রয়েছে কিন্তু কোন বিশেষ প্রতিষ্ঠান নাই যে, তাদেরকে কোরআন হেফজের জন্য সাহায্য করবে। একারণেই এদেশে কোরআনের হা-ফেজের সংখ্যা অনেক কম।
তিনি শেষপ্রান্তে বলেন, ইসলামাবাদের “আল-জাহরা” প্রতিষ্ঠান এদেশের কোরআন হা-ফেজের প্রসরণ ঘটানোর সাধ্য মত চেষ্টা করবে ।
965140#