IQNA

প্যারিস বড় মসজিদ পরিদর্শন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট

19:50 - March 06, 2012
সংবাদ: 2286922
আন্তর্জাতিক বিভাগ : ফরাসী প্রেসিডেন্টের কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান ঘোষণা করেছেন : নিকোলাস সারকোযি চলতি সপ্তাহে প্যারিস বড় মসজিদ পরিদর্শন করবেন।
Saphirnews এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফ্রান্সের প্রেসিডেন্ট চলতি সপ্তাহে প্যারিস বড় মসজিদ পরিদর্শন ও দালিল আবু বকরের সাথে সাক্ষাত করবেন এবং এ দেশের সীমান্ত রক্ষায় নিহত ফরাসী সৈন্যদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন করবেন।
এ স্মৃতিসৌধ আগামী মাসে উদ্বোধনের কথা ছিল। কিছু কিছু সংবাদ মাধ্যম এ বিষয়টি উল্লেখ করেছে যে, প্রেসিডেন্ট নির্বাচনের কাছাকাছি সময়ে মুসলমানদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এ স্মৃতিসৌধ নির্ধারিত সময়ের পূর্বে উদ্বোধন করা হচ্ছে।
ফরাসী পত্র-পত্রিকা আরো জানিয়েছে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মুসলিম সৈন্যদের স্মরণে নির্মিত আরো একটি স্মৃতিসৌধ প্রেসিডেন্ট নির্বাচনের পর প্যারিসে উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, ফ্রান্সের সীমান্তে রক্ষার্থে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১ লক্ষাধিক মুসলিম সৈন্য প্রাণ হারিয়েছিল।#966310
captcha