Mooslym ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘ইসলামের প্রতি আহবান শীর্ষক কর্মসূচী ২০০৯ সালে ‘উত্তর আমেরিকার মুসলিম সমাজে’র একদল সদস্যের উদ্যোগে ‘কেন ইসলাম?’ শিরোনামে শুরু হয়। চলতি বছর নতুন শিরোনামে এ কর্মসূচী অব্যাহত থাকছে।
এ কর্মসূচী’র যোগাযোগ বিভাগের প্রধান আহমাদ খালেদ বলেন : মুসলমানরা যে, সর্বদা বিশ্বে সন্ধি চায়, সহিংসতা চায় না এ বিষয়টি সম্পর্কে মার্কিনীদেরকে অবগত করার জন্য এ প্রকল্প আমরা হাতে নেই।
তিনি বলেন : এ প্রকল্পের আওতায় যে সকল কর্মসূচী হাতে নেয়া হয়েছে তার মধ্যে রয়েছে পোস্টার ও প্লেকার্ড স্থাপন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এমনকি কিছু কিছু ব্যক্তিগত বাস ও কারে’র উপর ব্যানার লিখন ইত্যাদি। আগ্রহীগণ www.whyislam.org ওয়েব সাইট ভিসিট অথবা পোস্টারে লিখিত টেলিফোন নম্বরে যোগাযোগ করে ইসলাম সম্পর্কে বিভিন্ন তথ্য গ্রহণ করতে পারবেন।
তিনি বলেন : চলতি বছর ‘ইসলামের প্রতি আহবান’ শীর্ষক প্রকল্প ‘ইসলাম হতে ভয় পাবেন না, একে অনুভব করুন’ শীর্ষক শিরোনামে শুরু হয়েছে এবং এ বিষয় ভিত্তিক পোস্টার ও প্লকার্ড স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।#967247