IQNA

উজবেকিস্থানে ইসলামী পোশাক বিক্রয় নিষিদ্ধ

23:37 - March 07, 2012
সংবাদ: 2287744
রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: উজবেকই সরকার এদেশের সমস্ত অঞ্চলে সকল প্রকার ইসলামী পোশাক বিক্রয়ের নিষেধাজ্ঞা জারি করেছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: উজবেকই বিদেশী সংবাদ সংস্থার উৎস এবং সাম্প্রতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উজবেকিস্থানের সরকার এদেশের প্রধান প্রধান দোকানগুলোতে ইসলামী পোশাক বিক্রয়ের নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষ করে এদেশের রাজধানী “তাসখন্দে” বিভিন্ন বস্ত্র দোকানে ইসলামী পোশাক বিক্রয় নিষিদ্ধ জারি করেছে। চারসু, আপাদারুম, কুভিলুক, উরিকাঝার ও তাসখন্দ সহ অন্যান্য অঞ্চলে কঠোরভাবে ইসলামী পোশাক বিক্রয়ের নিষেধাজ্ঞা জারি করেছে।
একজন মুসলিম বিক্রেতা জানান, উজবেকিস্থানের সরকার ৫-ই মার্চে নতুন কানুন জারি করেছে। যদি কোন বিক্রেতা ইসলামী পোশাক বিক্রি করে তাহলে তার দশ দিনের বেতন কেটে নেওয়া হবে অথবা ১৫ দিনের জন্য কারাদণ্ড করা হবে।
966776#
captcha