IQNA

ভারতে “মানবাধিকার এবং নারী” বিষয়ক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

10:06 - March 08, 2012
সংবাদ: 2287815
রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: ভারতের “হায়দ্রাবাদ” শহরে সামাজিক বিজ্ঞান কলেজ এবং মৌলানা আজাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের প্রচেষ্টায় দুইদিন ব্যাপী নারী বিষয়ক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবসের আলোকে “মানবাধিকার এবং নারী” বিষয়ক শীর্ষক সম্মেলন ৮-ই মার্চে ভারতের হায়দ্রাবাদ শহরে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপিকা “হামিদা নাইম” উপস্থিত থাকবেন।
এই শীর্ষক সম্মেলনে ভারতের বিভিন্ন শহর থেকে বিশিষ্ট অধ্যাপক মণ্ডলী উপস্থিত হবেন এবং মানবাধিকার ও নারী প্রসঙ্গে তাদের মূল্যবান বক্তৃতা প্রদান করবেন। উপরন্তু, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
966844#

captcha