কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই শীর্ষক সেমিনারের প্রারম্ভে ইসলামী জনসংখ্যা সংস্থার পরিচালক “নুসরাত আলী” তার নিজের বক্তৃতায় বলেছেন, বিভিন্ন ধর্মের মধ্যে পার্থক্য এবং মতবিরোধই কোন বিরূপ কারণ নয়, আমাদের এজন্য মোটেও চিন্তিত হওয়ার প্রয়োজন নাই। সঠিক চিন্তা এবং ধারণার মাধ্যমে এ সমস্যার মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, অন্যান্য ধর্মের চিন্তা এবং মন্তব্যগুলো আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে যাতে করে আমরা হক ও বাতিল (ভাল-মন্দ) নির্ণয় করতে পারি। কারণ মানুষের নিরাপত্তা আমাদের কাছে সবসময়ের জন্য অত্যন্ত জরুরী।
ইসলামী জনসংখ্যা সংস্থার মহাসচিব “ইকবাল হায়দার” মানবতার মুক্তির উপায় সম্পর্কে বিশেষ বক্তৃতা প্রদান করেন।
লক্ষণীয় যে, উক্ত শীর্ষক সেমিনারের শেষপ্রান্তে “ঐক্য এবং ধর্মীয় কল্যাণ” সম্পর্কিত বিশেষ প্রশ্ন উত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছিল।
966840#