IQNA

পাকিস্তানে কুরআন প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে

18:51 - March 08, 2012
সংবাদ: 2287994
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : কুরআন সপ্তাহ উপলক্ষে, পাকিস্তানের লাহোর শহরে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে কুরআন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
লাহোর হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : কুরআন সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুরআন প্রদর্শনী গত ৫ই মার্চ হতে, পাকিস্তানের লাহোর শহরে অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ কেন্দ্রে শুরু হয়েছে।
এ প্রদর্শনীতে ২২টি স্টাইলে লেখা কুরআন শরিফ উপস্থাপন করা হয়েছে; যার মধ্যে রয়েছে কুফি, মুশাবেহ, মাশজার, মুনকাসের, তুরাঞ্জ নোমা, পীর আমুয, সুদুর ইত্যাদি স্টাইলে লেখা কুরআন শরিফ।
এর অন্য বিভাগে পাকিস্তান, ইরান, সৌদি আরব, ভারত ও মিশরসহ বিশ্বের অন্যান্য ইসলামি দেশে প্রকাশিত কুরআন শরিফ উপস্থাপিত হয়েছে।
প্রদর্শনী’র তাফসীর বিভাগে দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত। পরিদর্শনকারীরা এ বিভাগ পরিদর্শনের সময় বিশেষ গুরুত্ব সহকার, সময় নিয়ে পরিদর্শন করেন, এ সময় তারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেসও করছেন।
এতে আয়াতুল্লাহ মাকারেম শিরাজী রচিত ‘তাফসিরে নেমুনেহ’ ও সাইয়্যেদ আলী নাকী নাকাভী রচিত ‘তাফসিরুল খেতাব’সহ অন্যান্য তাফসির গ্রন্থ উপস্থাপন করা হয়েছে।
অপর বিভাগে বিভিন্ন কুরআনিক সফ্টওয়্যার উপস্থাপিত হয়েছে। অন্যান্য বিভাগের চেয়ে এ বিভাগে পরিদর্শনকারীরা সবচেয়ে বেশী ভীড় জমাচ্ছে। এতে শিশুদের জন্যও বিশেষ কুরআনিক সফটওয়্যার উপস্থাপন করা হয়েছে।
এছাড়া এ প্রদর্শনীতে পবিত্র কুরআনের আয়াত নকশাকৃত কার্পেট ও ওয়াল ম্যাটও উপস্থাপন করা হয়েছে।
বলাবাহুল্য, এ প্রদর্শনীতে ইরানী বিভিন্ন ক্বারীর তেলাওয়াত প্রচার করা হচ্ছে।#967989
captcha