Mubasher ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, মালয়েশিয়ার সেন্ট্রাল ব্যাংকের প্রধান ‘যাইতি আখতার আযিয’কে ইসলামি ব্যাংকিংয়ে বিশেষ তৎপরতার জন্য উক্ত ব্যাংকের ২০১২ সালের শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে নির্বাচন ও পুরস্কৃত করেছে।
মালয়েশিয়ার সেন্ট্রাল ব্যাংকের প্রধানসহ অন্যান্য পুরস্কার বিজয়ীদেরকে সুদানের রাজধানী খারতুমে আগামী ৫ ও ৬ই এপ্রিল অনুষ্ঠিত এক সভায় সংবর্ধনা প্রদানের কথা রয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, বিজয়ীদেরকে নির্বাচনকারী পরিষদ উক্ত ব্যাংকের অভ্যন্তরিত ও বাইরের বিশ্লেষকদের একটি দল দ্বারা গঠিত, তারা পরস্পরের সাথে পরামর্শ পূর্বক বিজয়ীদেরকে নির্বাচন করেন।#966893