IQNA

সংযুক্ত আরব আমিরাতে ২ সহস্রাধিক খণ্ড অনুবাদকৃত কুরআন বিতরণ

7:34 - March 09, 2012
সংবাদ: 2288079
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : সংযুক্ত আরব আমিরাতের ‘হামিদ বিন রাশেদ আল নাঈমী’ দাতব্য সংস্থা চলতি বছরের শুরু হতে এ পর্যন্ত ইংরেজী ও ফরাসী ভাষায় অনুবাদকৃত ২৫০০ খণ্ড কুরআন শরিফ এদেশের বিভিন্ন দাতব্য সংস্থা ও হেফজে কুরআন প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করেছে।
দৈনিক আল ইত্তিহাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের ‘আজামান’ শহরে অবস্থিত ‘হামিদ বিন রাশেদ আল নাঈমী’ দাতব্য সংস্থার পরিচালক ‘ইজ্জাহ বিনতে আব্দুল্লাহ আল নাঈমী’ এ সম্পর্কে বলেছেন : এ সংস্থা চলতি বছরের শুরু হতে এ অবধি ইংরেজী ও ফরাসী ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআন শরিফ বিভিন্ন দাতব্য সংস্থা ও হেফজে কুরআন বিষয়ক সংস্থার মাঝে বিতরণ করেছে।
‘ইজ্জাহ বিনতে আব্দুল্লাহ আল নাঈমী বলেন : এর মধ্য হতে কিছু সংখ্যক কুরআন শরিফ, হেফজে কুরআনের সংস্কৃতি প্রসার ও ইসলামের পরিচিতি লাভের উদ্দেশ্যে নবমুসলিমদের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন : কুরআন শরিফসহ কুরআন বিষয়ক বিভিন্ন গ্রন্থ সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমোদন লাভের পর প্রকাশিত হবে।
তিনি আরো বলেন : ‘হামিদ বিন রাশেদ আল নাঈমী’ দাতব্য সংস্থার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আজামান শহরের কুরআন বিষয়ক ইনস্টিটিউসমূহের সহযোগিতা করা এবং উলুমে কুরআন ও উসুলে দ্বীনের সাথে পরিচিত প্রজন্ম প্রতিপালনের লক্ষ্যে পবিত্র কুরআনের হাফেজদেরকে শক্তিশালী করা ইত্যাদি।#967433
captcha