ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” সঙ্গে “UPM” বিশ্ববিদ্যালয়ের ইসলামী কেন্দ্রর পরিচালক “আজজাসা আলীইন” বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, কোরআন শিক্ষার বিশেষ ক্লাস সপ্তাহের প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৪টা থেকে ৭টা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
“আজজাসা আলীইন” আরও বলেন, এই কোরআন প্রশিক্ষণ কোর্সে আগ্রহী ছাত্রবৃন্দদের জন্য সাধারণ ভাবে কোরআন পাঠ, তাজবিদ, আরবি ভাষা, উসুল এবং ইসলাম ধর্মের আহকম সম্পর্কে সপ্তাহের প্রতিদিন ক্লাস নেওয়া হবে।
তিনি শেষপ্রান্তে বলেন, এই বিশেষ কোর্সে অতি সাধারণ ভাষায় ইসলাম ধর্মের প্রাথমিক ধারণা আগ্রহী ছাত্রবৃন্দদের জন্য উপস্থাপিত করা হবে। এই প্রশিক্ষণের উপান্তে শিশু এবং মহিলাদের জন্য ইসলাম শিক্ষার সাধারণ বিষয় বিশেষ ক্লাস নেওয়া হবে।
968075#