IQNA

গাজার বিষয়ে জরুরী সভা তলবের আহবান জানিয়েছে আরব চিকিৎসক ইউনিয়ন

18:48 - March 12, 2012
সংবাদ: 2290582
আন্তর্জাতিক বিভাগ : গাজার উপর ইসরাইলি হামলার বিষয়ে আলোচনার জন্য জরুরী সভা আয়োজনের আহবান জানিয়েছে আরব চিকিৎসক ইউনিয়ন (ADU)।
Palestine Info ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আরব চিকিৎসক ইউনিয়নের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদ গত পরশু এক বিবৃতি প্রদান করে, গাজা’র উপর ইসরাইলি হামলার বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করার লক্ষ্যে জরুরি সভা আয়োজনের জন্য আরবলীগ এবং ইসলামি সমন্বয় সংস্থার প্রতি আহবান জানিয়েছে।
এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, আরব চিকিৎসক ইউনিয়ন, ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ও এর বাইরের অঞ্চলে জরুরী চিকিৎসা সেবা প্রদানকে আরো সম্প্রসারণ করবে।
এতে বলা হয়েছে : এহেন পরিস্থিতিতে আরব ও ইসলামি দেশসমূহের উচিত ফিলিস্তিনের অসহায় জনগণের রক্ষার্থে নিজেদের কর্তব্য পালন করা।
এতে আরো উল্লেখ করা হয়েছে : আরব দেশসমূহের স্বৈরাচারী সরকারসমূহের বিরুদ্ধে যে গণআন্দোলনের জোয়ার শুরু হয়েছে তা ফিলিস্তিনকে মুক্ত করা অবধি ফিলিস্তিনী জাতির পক্ষেই থাকবে।
বলাবাহুল্য, গত শুক্রবার ৯ই মার্চ গাজার উপর কয়েক দফায় জায়নবাদী ইসরাইলি হামলা চালিয়ে ১৪ জন ফিলিস্তিনী প্রাণ হারিয়েছে এবং ২১ জন আহত হয়েছে।#969372
captcha