রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: রুয়ান্ডার “রুহাঙ্গির” শহরে আল মাহদি মসজিদে, আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি “স্যায়েদ শাহেদের” উপস্থিতিতে “শিয়াদের সমস্যাগুলোর পর্যালোচনা” নামক শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আফ্রিকান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: রুয়ান্ডায় “রুহাঙ্গির” শহরে আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির উপস্থিতিতে শিয়াদের অবস্থান এবং বিভিন্ন সমস্যার ও তার সমাধানের বিষয় নিয়ে শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রুয়ান্ডার উত্তরাঞ্চলে শিয়াদের প্রধান “হামজা হাবিমানা” বলেছেন, আল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি “হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন স্যায়েদ শাহেদ” রুয়ান্ডার বিভিন্ন শিয়া অঞ্চলে ভ্রমণ করেছেন এবং সকল শিয়াদের অবস্থান পর্যালোচনা করেছেন। এ অঞ্চলসমূহের শিয়ারাও তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য যে, আল মুস্তাফা অন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, দাতব্য প্রতিষ্ঠান এবং শিয়া নারীদের আল জাহরা ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান পর্যবেক্ষণকালে অর্থনৈতিক সাহায্য করেছেন।
968200#