ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ইসলামী দাতব্য প্রতিষ্ঠান “পুনদোকের” প্রধান “আব্দুল আজিজ জানিয়েছেন, এই দাতব্য প্রতিষ্ঠানের উদ্বোধন বার্ষিকী অনুষ্ঠান, সরকারি কর্মকর্তা, থাই শিক্ষা বোর্ড, দক্ষিণ অঞ্চলের কিছু শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এই দাতব্য প্রতিষ্ঠান থাইল্যান্ডে মাদ্রাসা তৈরি সহ মুসলমান অধিবাসীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রোগ্রাম উদযাপন করবে।
তিনি আরও জানিয়েছেন, এই দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলতি বছরে Uala, Patany, Satvn, Sangla এবং Naratyva অঞ্চলে বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
“আব্দুল আজিজ” আশা প্রকাশ করে বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে থাইল্যান্ডের অধিবাসীদের ইসলাম ধর্ম সম্পর্কে অবগত করা যাবে এবং এদেশের মুসলমানদের সমস্যার অবলুপ্তি ঘটবে।
968987#