TF1 ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বেলজিয়ামের মুসলামানদের কার্যনির্বাহী পরিষদের উপপ্রধান ইসাবেল প্রাইল গতকাল ঘোষণা করেছেন যে, ইমাম রেজা (আ.) মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় বিদ্যমান চিহ্নাবলী ও ক্ল্যু হতে প্রমাণিত হয় যে, উগ্র সালাফিরা এ হামলা চালিয়েছে।
ব্রুকসেলে বসবাসকারী এ শিয়া নারী বলেছেন : ইমাম রেজা (আ.) মসজিদ ও ইসলামি কেন্দ্র, বেলজিয়ামের শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। বেশ কয়েক বছর যাবত ওয়াহাবীদের হুমকির কারণে বেলজিয়াম পুলিশ এর নিরাপত্তা দিত।
তিনি উক্ত মসজিদে অগ্নিসংযোগের ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন : গতকাল সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি ইমাম রেজা (আ.) মসজিদে পেট্রোল বোমা নিক্ষেপ করে, যা উক্ত মসজিদে অগ্নিসংযোগের কারণ হয়। এ ঘটনায় দুঃখজনকভাবে মসজিদের পেশ ইমাম ও একজন মুসল্লি বোমা হতে নির্গত ধোঁয়ায় আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেন।
জনাবা ইসাবেল বলেন : অগ্নিদগ্ধ হয়ে মসজিদ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
ব্রুকসেল পুলিশ ঘোষণা করেছে যে, এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু ঐ ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।#971046