Palestine info এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ বিক্ষোভ বৃটেনে বসবাসরত ফিলিস্তিনীদের সংস্থার উদ্যোগে ‘পৃথিবী দিবস’-এ ‘টু বাইতুল মোকাদ্দাস’ নামক আন্তর্জাতিক বহরের তৎপরতার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৩০শে মার্চ জায়নবাদী ইসরাইল ফিলিস্তিনীদের ভূখণ্ড দখল করে নেয়, এ দিনটিকে ‘ইয়াওমুল আরদ্ব’ বা পৃথিবী দিবস নামে নামকরণ করা হয়েছে। প্রতিবছর এ দিনে বিশ্বের জনগণ জায়নবাদীদের কর্তৃক ফিলিস্তিনীদের ভূমি দখলের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে।
বৃটেনে বসবাসরত ফিলিস্তিনীদের সংস্থার পক্ষ হতে ইসরাইলের বিরুদ্ধে আয়োজিত এ বিক্ষোভে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে।#974740