IQNA

আবারও বসনিয়া ও হার্জেগোভিনায় “অরনাভাদিয়া” মসজিদের অবমাননা

18:50 - March 27, 2012
সংবাদ: 2295209
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: বসনিয়া ও হার্জেগোভিনার ‘বানজালুক’ শহরে, ২৫শে মার্চে, অজ্ঞাত ব্যক্তি “অরনাভাদিয়া” মসজিদের অবমাননা করেছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: বসনিয়া ও হার্জেগোভিনার ইসলামী জনতা এই ঘৃণিতর কাজের প্রতিবাদে বলেছেন, অজ্ঞাত ব্যক্তি ২৫শে মার্চে, “অরনাভাদিয়া” মসজিদ এবং এই মসজিদের উপান্তে মুসলমানদের কবরস্থানে আক্রমণ করেছে। আমরা এই ঘৃণিতর কাজের জন্য এই কর্মের পিছনে যারা লুকিয়ে আছে তাদের উপযুক্ত শাস্তির কামনা করছি।
‘বানজালুক’ শহরের ইসলামী কাউন্সিলার জানিয়েছে, দশ দিনের মধ্যে দ্বিতীয় বারের মত এই শহরে, মুসলমানদের কবরস্থান অবমাননা করেছে। সকল রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব মণ্ডলী এদেশের সরকারের নিকট আবেদন করেছেন যে, এই ঘৃণিত কাজের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি প্রয়োগ করা হয়।
ইসলামী কাউন্সিলারের এক কর্মকর্তা তার নিজের বক্তৃতায় বলেন, আশাকরি, এ শহরের সার্বিয়ান পুলিশ বাহিনী খুব শীঘ্রই এই জঘন্য কর্মের কর্মকর্তাদের সনাক্ত করে গ্রেফতার করবে।
উল্লেখ্য যে, ‘বানজালুক’ শহরের ইসলামিক সোসাইটির এক সদস্য মুসলমানদের কবরস্থানের অবমাননা করার ঘটনা বুঝতে পারে এবং তিনি অনতিবিলম্বে এ শহরের পুলিশকে এ ব্যাপারটি অবগত করেন।
975590#
captcha