ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: পর্যটকদের জন্য থাই মুসলিম সম্প্রদায় এদেশে একটি আকর্ষণীয় জায়গা নির্ধারণ করেছে। এই নির্ধারিত জায়গায় অনেক পর্যটক এবং বিভিন্ন ব্যবসায়ীরা ভ্রমণ ও বিনোদনের জন্য আসে। থাই মুসলিম সম্প্রদায় এসকল পর্যটকদের জন্য হালাল খাদ্য ও সেবা প্রদান করে।
মুসলিম পর্যটকরা বিধর্মী দেশে ভ্রমণ করে ইসলামী সেবার সুব্যবস্থা পায় না। আর এটি তাদের জন্য একটি বড় ধরণের সমস্যার। সৌভাগ্যবশত থাই মুসলিম সম্প্রদায় বিগত কয়েক বছর ধরে এব্যাপারে চিন্তা করে মুসলিম পর্যটকদের জন্য সুব্যবস্থা গ্রহণ করেছেন। এদেশে হালাল রেস্টুরেন্ট, হালাল উৎপাদন এবং হালাল খাবার সহ বিভিন্ন হালাল সেবা মুসলিম পর্যটকদের জন্য প্রদান করেছেন।
গত সপ্তাহে মুসলিম পর্যটকদের জন্য ‘গ্র্যান্ড হোটেল’ এবং ‘তারাটিপ হোটেল’ উদ্বোধন হয়েছে। এই দুটি হোটেলে মুসলিম পর্যটকদের জন্য সকল প্রকার হালাল সেবা যেমন হালাল খাদ্য, হালাল রান্না এবং নামাজের জন্য সুব্যবস্থা সহ অন্যান্য হালাল সেবা পাওয়া যাবে।
975384#