IQNA

পাকিস্তানে কোরআন হেফজের বিশেষ কোর্স শুরু

0:57 - March 30, 2012
সংবাদ: 2295745
কুরআনিক কার্যক্রম বিভাগ: পাকিস্তানে ‘লাহোর’ শহরে মার্চ মাসের ১৪ তারিখে, যয়নাবিয়া (আ.) মাদ্রাসাতে মেয়েদের জন্য কোরআন হেফজের বিশেষ কোর্স শুরু হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: পাকিস্তানে ‘লাহোর’ শহরে মার্চ মাসের ১৪ তারিখে, যয়নাবিয়া (আ.) মাদ্রাসাতে ১০ জন মেয়েদের নিয়ে কোরআন হেফজের বিশেষ কোর্স শুরু হয়েছে। এই কোরআন হেফজের বিশেষ কোর্স ২০১৩ সালের মার্চ মাসের ১৪ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।
এই বিশেষ কোর্সে অংশগ্রহণকারীদের এক বছর পর্যন্ত পবিত্র কোরআন হেফজ, তরজমা এবং মাফাহিম (ভাষান্তরিত) শিক্ষা প্রদান করা হবে।
উল্লেখ্য যে, গত বছরে ডিসেম্বর মাসের প্রথম দিকে এই মাদ্রাসায় নারীদের কোরআনের দিকে আকর্ষিত করার লক্ষ্যে কুরআনের শিক্ষার একটি বিশেষ শাখা খোলা হয়। আর একারণেই যয়নাবিয়া (আ.) মাদ্রাসাই অনুরাগী নারীদের জন্য এক বছর ব্যাপী কোরআন হেফজের বিশেষ কোর্স চালু করা হয়।
975701#
captcha