IQNA

বৈরুতে স্বৈরাচারী আলে খলিফার অপরাধকর্মের উপর চিত্র প্রদর্শনী

21:21 - March 30, 2012
সংবাদ: 2295928
আন্তর্জাতিক বিভাগ : বাহরাইনের মানবাধিকার বিষয়ক সংস্থা, স্বৈরাচারী আলে খলিফার অপরাধকর্মের উপর বৈরুতে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
Qawem.org ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ চিত্র প্রদর্শনী গত ২৬ ও ২৭শে মার্চ বাহরাইনের মানবাধিকার বিষয়ক সংস্থার উদ্যোগে এবং লেবাননের জাতীয় সংসদের স্পীকার নাবিহ বেরী’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এ প্রদর্শনী আয়োজনকারী পরিষদ জানিয়েছে : স্বৈরাচারী আলে খলিফা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য সনদ ও প্রমাণ হিসেবে এ সকল চিত্র ব্যবহার করা হবে।
বাহরাইনের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ইউসুফ রাবী এ সম্পর্কে জানিয়েছেন : কিছু কিছু ফটোগ্রাফার বাহরাইনে ঘটমান বাস্তবতা হতে এ সকল ছবি তুলেছেন। নিরাপত্তার খাতিরে তাদের নাম প্রকাশ করা সম্ভব নয়।
তিনি বলেন : এ সকল চিত্র এ বিষয়টি প্রমাণ করে যে, স্বৈরাচারী আলে খলিফা সকল আন্তর্জাতিক আইন পদদলিত করছে এবং বাহরাইন মানবাধিকার লঙ্ঘন এমন পর্যায়ে পৌঁছেছে যে এ সকল অপরাধ মানবতা বিরোধীর পর্যায়ে পৌঁছেছে।
বাহরাইনের মানবাধিকার বিষয়ক সংস্থার সাধারণ সম্পাদক বাকের দারভিশ বলেন : এ সকল ছবি, বাহরাইনের স্বৈরাচারী আলে খলিফা সরকারের কর্মকর্তা ও তাদের নেতৃত্বাধীন সৈন্যদলকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।
তিনি বলেন : আন্তর্জাতিক আদালতে মানবাধিকার রক্ষার পক্ষের আইনজীবিদের সাহায্যার্থে এ সকল চিত্র বিভিন্ন আদালত ও আন্তর্জাতিক মহলে উপস্থাপন করা হবে।#975892
captcha