কুয়েতি দৈনিক ‘আল-রা’য়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কুয়েতের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং এ মন্ত্রণালয়ের কুরআন ও ইসলাম ভিত্তিক গবেষণা বিষয়ক বিভাগের উপপ্রধান মাহদী বোরাক এ সম্পর্কে জানিয়েছেন : এ প্রতিযোগিতা আগামী ১১ই এপ্রিল এদেশের আমিরের তত্ত্বাবধানে শুরু এবং আগামী ১৮ই এপ্রিল নাগাদ অব্যাহত থাকবে।
তিনি বলেন : এ প্রতিযোগিতায় ৫০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন; যাদের মধ্যে ৪৬টি ইসলামি দেশসহ রাশিয়া, সেন্ট্রাল আফ্রিকা, বসনিয়া এবং সাইবেরিয়ার প্রতিনিধিগণ রয়েছেন।
তিনি আরো বলেন : এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৫৬টি দেশের প্রতি আমন্ত্রণ পত্র প্রেরণ করা হয় এবং ৫০টি দেশ এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দী প্রেরণের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। এতে সর্বমোট ৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
জনাব বোরাক বলেন : এ প্রতিযোগিতা, তাজবিদসহ হেফজে কুরআন, তেলাওয়াত (৭ প্রকারের), তাজবিদসহ তেলাওয়াত এবং কুরআনের সেবায় সর্বশ্রেষ্ট প্রযুক্তি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে।
তিনি বলেন : এ প্রতিযোগিতার পাশাপাশি সঠিক কারায়াত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কোর্সসহ অন্যান্য বিষয় ভিত্তিক সভাও অনুষ্ঠিত হবে।#975579