IQNA

তাতারস্থানে শিশুদের কোরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

14:40 - March 31, 2012
সংবাদ: 2296017
কুরআনিক কার্যক্রম বিভাগ: তাতারস্থানে শিশুদের জন্য কোরআন হেফজ এবং তেলাওয়াতের বিশেষ প্রতিযোগিতা, মার্চ মাসের ২৫ তারিখে, এদেশের “নাঝানি কামাসকা” শহরের জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: “২০১২ সাল, পবিত্র কোরআনের বছর”-এর আলোকে এদেশে বিভিন্ন শহর থেকে ৪০ জন বালক এবং ৩০ জন মেয়েদের উপস্থিতিতে এই কোরআন হেফজ এবং তেলাওয়াতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় সম্পূর্ণ কোরআন হেফজ ও তেলাওয়াত, পবিত্র কোরআন শরিফের ১৫ পারা হেফজ ও তেলাওয়াত এবং ১০ পারা হেফজ ও তেলাওয়াতের উপর একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
এই কোরআন প্রতিযোগিতায় ‘রাসুল খেইরুদ্দিন ওফ’, ‘রেইহান নিজামুদ্দিন ওফ’, কাশেম আব্দুল জলিল, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখিত যে, এই প্রতিযোগিতায় শীর্ষস্থানে উত্তীর্ণকে মূল্যবান উপহার প্রদান করা হয়েছে।
975672#
captcha