‘lorientlejour’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: জাবিল শহরের উচ্চপদস্থ খ্রিষ্টান যাজক “মিশাল উয়ুন”-এর প্রচেষ্টায় এই শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত শীর্ষক বৈঠকে শিয়া মুফতি ‘শেখ আব্দুল আমির কাশেম উদ্দিন’, জাবিল মসজিদের ইমাম ‘শেখ গাচ্ছান লাকিস’, ধর্মীয় সম্পর্ক বিষয়ক কর্তৃপক্ষ এবং মুসলিম ও খ্রিষ্টান ধর্মের কিছু সংখ্যক ওলামাগণ উপস্থিত ছিলেন।
এই শীর্ষক বৈঠকে, জাবিল শহরের উচ্চপদস্থ খ্রিষ্টান যাজক, মুসলিম ধর্মীয় নেতাদের সাথে সহযোগিতা সম্প্রসারণের উপায় এবং ইসলাম ও খ্রিস্টধর্মের অনুসরণকারীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ব্যাপারে নিজের বিশেষ বক্তৃতা প্রদান করেন।
শেখ আব্দুল আমির কাশেম উদ্দিন, ধর্মীয় নেতাদের শান্তি সম্প্রসারণ ও সম্প্রদায়ের শান্তির প্রতি ঈশার করে বলেন, জাতীয় পরিচয় এবং ধর্মীয় বিশ্বাস আমাদেরকে সর্বদা স্বাধীনতা এবং অখণ্ডিত লেবাননের দিকে হেদায়েত করে।
তিনি আরও বলেন, ইমাম মুসা সাদর এই বিষয়ে অনেক চেষ্টা করেছেন এবং খ্রিষ্টান ও মুসলিম ধর্মের অনুগামীগণ এই পথ অব্যাহত রাখবে।
উক্ত শীর্ষক অনুষ্ঠানের শেষপ্রান্তে, ধর্মীয় নেতৃবৃন্দ লেবাননের প্রতিটি নাগরিকের প্রতি ঈশার করে বলেন, আমাদের পারস্পরিক সম্মান, উপাসনালয়ের প্রতি সম্মান, পবিত্র জিনিষের প্রতি সম্মান, জাতীয় স্থিতিশীলতা প্রতি লক্ষ এবং দেশের অভ্যন্তরীণ বিষয় রক্ষার প্রতি সচেতন হতে হবে।
976444#