‘felesteen.ps’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং এদেশের ফতোয়া পরিষদের চেয়ারম্যান “শেখ মোহাম্মাদ হোসেন”, পবিত্র কোরআন শরীফ ভুল প্রিন্ট হওয়ার করনে, এই ভুল প্রিন্ট কৃত কোরআন বাজেয়াপ্ত ঘোষণা করেছেন।
শেখ মোহাম্মাদ হোসেন জুন মাসের ২ তারিখে, এ ব্যাপারে জানান, ৩০৩ পৃষ্ঠা বিশিষ্ট উক্ত কোরআন শরিফে ‘কাহাফ’ সূরার ৮৪ নম্বর আয়াত:
«إِنَّا مَكَّنَّا لَهُ فِی الْأَرْضِ وَآتَیْنَاهُ مِن كُلِّ شَیْءٍ سَبَبًا»:
(নিশ্চয় আমরা তাকে পৃথিবীতে স্থান দিয়েছি এবং প্রত্যেকটি জিনিষের ওসিলা তাকে দান করেছি)
উক্ত আয়াতে ভুলবশত “سببا” পরিবর্তে “سيبا” প্রিন্ট হয়েছে।
তিনি আরও জানান, আল আজহার ইসলামী গবেষণা কাউন্সিল ১-৮-২০০৬ ইং সালে, ১২৪ নং অনুমতিপত্রের মাধ্যমে মিশরের ‘আল মানসুরাহ’ শহরের ‘আল ঈমান’ ছাপাখানায় উক্ত কোরআন শরিফ প্রিন্ট করার অনুমোদন দিয়েছিল।
তিনি সকল লাইব্রেরি, মুদ্রণালয় এবং যে সকল ব্যক্তির নিকট এই ভুল প্রিন্ট কৃত কোরআন শরিফ আছে তাদের নিকট অনুরোধ করে জানিয়েছেন, তারা যেন “ফিলিস্তিন আল এফতা’র” নিকট এই ভুল প্রিন্ট কৃত কোরআন শরীফ জমা দেয়।
শেখ মোহাম্মাদ হোসেন সযত্নে কোরআন প্রিন্টের উপর গুরুত্বারোপ করে বলেছেন, আল্লাহ তায়ালা পবিত্র কোরআন শরিফ, বিকৃতির হাত থেকে রক্ষা করবেন। আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পবিত্র কোরআন রক্ষা করার ক্ষেত্রে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করব।
976949#