IQNA

মহানবী (স.) এর প্রতি অবমাননাকারী সৌদি মুফতির আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা

1:37 - April 04, 2012
সংবাদ: 2297429
আন্তর্জাতিক বিভাগ : সৌদি আরবের ওয়াহাবী মুফতি অবশেষে এক বিবৃতিতে স্বীকার করেছেন যে, তিনি তার মন্তব্যে মহানবী (স.) এর প্রতি অবমাননা করেছেন এবং তার এ ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।
ফিলিস্তিনের নিউজ চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সৌদি আরবের ওয়াহাবী মুফতি অবশেষে তার ভুলের কথা স্বীকার করে বলেছেন : চিন্তা করার পর বুঝতে পেরেছি যে, আমি আমার মন্তব্যে ভুল করেছি। আমি আমার এহেন মন্তব্যের জন্য মহান আল্লাহর দরবারের তওবা করছি এবং এ বিষয়ের প্রতি গুরুত্বারোপ করছি যে, সুন্নি মাযহাবের অনুসারীরা মহানবী (স.) এর মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার সুমহান মর্যাদা সম্পর্কে অবগত।
বলাবাহুল্য, আল উরাইফী’র মহানবী (স.) এর প্রতি অবমাননার ঘটনার প্রতিবাদে কুয়েতে মারজায়ে তাকলিদগণের প্রতিনিধি আয়াতুল্লাহ মোহরী, সৌদি আরবের মুফতির কর্তৃক মহানবী (স.) এর প্রতি অবমাননার নিন্দা জানিয়ে তাকে মহান আল্লাহর দরবারের তওবা এবং মুসলমানদের প্রতি ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছিলেন।#977476
captcha