ইরানী কোরআন বিষয়ক বাতা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই শীর্ষক বৈঠকে সরকারি কর্মকর্তা, মুসলিম কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিবর্গ, এদেশের দক্ষিণাঞ্চলের মুসলিম শিক্ষার সাথে জড়িত পরিচালক মণ্ডলী উপস্থিত ছিলেন। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ম্যানেজমেন্ট সেন্টারে উক্ত শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষক বৈঠকে বিশেষজ্ঞ মণ্ডলী পবিত্র কোরআন পড়ার প্রতি গুরুত্বারোপ করে বলেন, আমরা যদি আমাদের ছেলেমেয়েদের শৈশব থেকে কোরআন শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করি তাহলে আমাদের ছেলেমেয়েদের মধ্যে কোরআন পড়ার অভ্যাস অব্যাহত থাকবে এবং তাদের জীবন উন্নতির দিকে ধাবিত হবে।
এই শীর্ষক বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞরা শেষ প্রান্তে বিবৃত করেন, এই স্বতন্ত্র প্রক্রিয়া মুসলমানদের জীবনে উন্নতির সাথে সাথে থাই ইসলামিক সোসাইটি ক্ষমতাশীল হবে এবং দক্ষিণ প্রদেশে বসবাস কৃত মুসলমান সম্প্রদায়কে ইসলমাকে সঠিক রূপে বুঝতে পারবে এবং উন্নতির দিকে ধাবিত করবে।
976588#