IQNA

ইংল্যান্ডে হযরত ফাতেমা জাহরা (সাল.)-এর পবিত্র মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান উদযাপন

0:20 - April 05, 2012
সংবাদ: 2298197
আন্তর্জাতিক বিভাগ: ইংল্যান্ড ইসলামী সেন্টারে ২৩ শে এপ্রিলে, হযরত ফাতেমা জাহরা (সাল.)-এর পবিত্র মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
«ic-el» ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: হযরত ফাতেমা জাহরা (সাল.)-এর পবিত্র মৃত্যু বার্ষিকী উপলক্ষে পাঁচ দিন ব্যাপী এই শোকানুষ্ঠান “আহলে বায়েত (আ.)”-এর প্রেমিকদের উপস্থিতিতে উদযাপিত হবে। ইংল্যান্ড ইসলামী সেন্টারে বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়ে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত শোকানুষ্ঠানে, হযরত ফাতেমা জাহরা (সাল.)-এর ব্যক্তিত্ব এবং জীবনী সম্পর্কে ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোহাম্মাদ রেজা বাকেরি’ বিশেষ বক্তব্য পেশ করবেন।
হযরত মোহাম্মাদ (সা.)-এর প্রাণ প্রিয় কন্যা জগতের মাতা হযরত ফাতেমা জাহরা (সাল.)-এর পবিত্র মৃত্যু বার্ষিকী উপলক্ষে হ্যামবুর্গে বিশেষ শোকানুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। হ্যামবুর্গে ৫ ই এপ্রিল এবং ২৪ থেকে ২৬ শে এপ্রিল পর্যন্ত হযরত ফাতেমা জাহরা (সাল.)-এর পবিত্র মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান উদযাপিত হবে।
977719#
captcha