Jackonville ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘রিপাবলিকান পার্টি’র নির্বাচন বিষয়ক এক সভায় বক্তৃতাকালে তিনি দাবী করেন : ইসলাম, বাকস্বাধীনতার শত্রু।
জোন্স যুক্তরাষ্ট্র এবং জার্মানী, ডেনমার্ক ও বৃটেনসহ ইউরোপের অন্যান্য দেশে ইসলাম ধর্মের সম্প্রসারণের প্রতি ইশারা করে বলেন : যুক্তরাষ্ট্রে এ ধারা ব্যাহত করতে হবে।
উল্লেখ্য, ফ্লোরিডার এ খ্রিষ্টান পাদ্রী পবিত্র ইসলাম ধর্মের আসমানী গ্রন্থ কুরআনের প্রতি অবমাননা ও তাতে অগ্নিসংযোগ করার পর মুসলমান ও বিশ্বের স্বাধীনতাকামীদের ব্যাপক ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হন। সমগ্র বিশ্বব্যাপী এ ঘটনার প্রতিবাদ জানালেও মার্কিন কর্তৃপক্ষ এ অবমাননার জন্য তার বিরুদ্ধে কোনরূপ আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।#978242