IQNA

ভারতে সপ্ত বার্ষিকী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

19:12 - April 08, 2012
সংবাদ: 2300357
আন্তর্জাতিক বিভাগ: ভারতে “ভোপাল” শহরে ৭ম এপ্রিলে, সপ্ত বার্ষিকী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে।
“ibnlive” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, ‘জিনাতুল কোরআন’ আঞ্জুমানের প্রচেষ্টায় “ভোপাল” শহরে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা অনুষ্ঠানে ১২ টি দেশ থেকে ১৪ জন বিশিষ্ট কারী একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।
মিশর, সিরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, তুরস্ক, আলজেরিয়া, ইরাক এবং বাংলাদেশের ক্বারিগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
এই প্রতিযোগিতায় আলজেরিয়া, মিশর এবং ইরাকের ক্বারিগণ শীর্ষস্থান অর্জন করেছেন। তাদেরকে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে।
মসজিদুল আকসার খতিব ‘আকরাম সবুরি’ উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি ভোপাল মসজিদে, জুম্মার নামাজ পড়ান।
980229#
captcha