IQNA

পুনরায় আমেরিকান পুরোহিত, ইসলাম ও পবিত্র কোরআনকে অবমাননা করল

0:17 - April 09, 2012
সংবাদ: 2300464
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকান পুরোহিত ‘টেরি জোনস’ ৭ম এপ্রিলে, “মিশিগান” স্টেটের “ডিরবেরুণ” শহরে ইসলামী সেন্টারের সামনে ইসলাম এবং পবিত্র কোরআন শরীফকে অবমাননা করেছে।
‘Daily Tribune’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: আমেরিকার উত্তরে বৃহত্তম মসজিদের সামনে, ইসলাম বিরোধী এই পুরোহিত প্রায় এক ঘণ্টা ধরে সীমিত সংখ্যক লোক নিয়ে মিছিল বের করে এবং বক্তব্য করে।
সে একটি হস্তধৃত স্পিকারের মাধ্যমে মিডিয়া পরিষদ এবং তার সহকারী ১৫ থেকে ২০ জনের সামনে “হযরত মোহাম্মাদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং পবিত্র কোরআন শরীফকে অবমাননা করে।
এই ইসলামী বিরোধী পুরোহিত বলে, এবার আমার কোরআন পোড়ানোর মতলব নাই কিন্তু একাজের সহায়তা করব।
উক্ত সমাবেশ, পুলিশের উপস্থিতিতে কোন প্রকার দ্বন্দ্ব ছাড়াই অনুষ্ঠিত হয় এবং এই পুরোহিত ইসলামকে অবমাননা করার জন্য এই শহরে পুনরায় ফিরে আসার ব্যাপারে কোন কথা বলেনি।
980838#
captcha