IQNA

ইসলামী বীমা উন্নয়নে মালয়েশিয়া এবং কিরগিজস্তানের মধ্যে সম্পৃক্ততা

0:16 - April 11, 2012
সংবাদ: 2302233
রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংক, রিপাবলিক কিরগিজস্তান সঙ্গে ইসলামী বীমা খুলতে ইচ্ছুক এবং এক্ষেত্রে দু’দেশের পক্ষ থেকে যৌথ সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করছে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: কিরগিজস্তানের বিশকক শহরে ৯ই এপ্রিলে, মালয়েশিয়ান রাষ্ট্রদূত ‘আব্দুল আজিজ বিন হারুন’ কিরগিজস্তানের জাতীয় ব্যাংকের চেয়ারম্যান ‘জিনা হাসান খাজা ইয়া’য়ের সঙ্গে বিশেষ সাক্ষাতকারে এই দু’দেশের মধ্যে ইসলামী বীমা খোলার প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, আমরা চাচ্ছি কিরগিজস্তানের জাতীয় ব্যাংকের সহযোগিতায় এদেশে ইসলামী বীমা চালু করতে; এছাড়াও আমরা সকল স্বাধীন কমনওয়েলথ দেশগুলোতে ইসলামী বীমা খুলব।
উল্লেখ্য যে, মালয়েশিয়ান রাষ্ট্রদূত কিরগিজস্তানে ট্যাক্স এবং ইসলামিক ব্যাংকিং সিস্টেমের বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব দেন।
982778#
captcha