IQNA

এশিয়ার বিভিন্ন দেশের ক্বারীদের তেলাওয়াত প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে

22:36 - April 15, 2012
সংবাদ: 2305425
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : এশিয়ার বিভিন্ন দেশের ক্বারীদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা আগামী ২০শে এপ্রিল ভারতের কানপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : এশিয়ার বিভিন্ন দেশের ক্বারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত বিশেষ কুরআন প্রতিযোগিতা আগামী শুক্রবার -২০শে এপ্রিল- ভারতের কানপুরে’র হালিম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশের বাছাইকৃত ক্বারীরা তেলাওয়াত বিভাগে পরস্পরের প্রতিদ্বন্দিতা করবেন। বিশিষ্ট উস্তাদগণ এ প্রতিযোগিতার বিচারকার্যের দায়িত্ব পালন করবেন।
বলাবাহুল্য, এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদুল আকসার পেশ ইমাম জনাব সাঈদ সাবেরী বক্তব্য রাখবেন।#985245
captcha