IQNA

আফগানিস্তানে “প্রতিরোধ শক্তি” নামক বিশেষ প্রতিযোগিতা উদযাপন

23:08 - April 17, 2012
সংবাদ: 2307124
শিল্প ও সাংস্কৃতিক বিভাগ: আফগানিস্তানের রাজধানী কাবুলে, মোহাম্মাদিয়া স্কুলে ২০শে এপ্রিলে “প্রতিরোধ শক্তি” নামক বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মূল বিষয় জিহাদ ও আফগানি শহীদ।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই প্রতিযোগিতায় প্রস্তুতির জন্য যে সকল বই নির্ধারণ করা হয়েছে সে বই গুলো ‘আফগান যুব সাংস্কৃতিক এবং সামাজিক এসোসিয়েশনের’ কর্মীরা খাতামুন নাবীয়িন মাদ্রাসা, জাফারিয়া মসজিদ, মোহাম্মাদিয়া মাদ্রাসা এবং “আফশার সিলু” বাজারে বিতরণ করেছে।
‘আফগান যুব সাংস্কৃতিক এবং সামাজিক এসোসিয়েশনের’ পক্ষ থেকে এই প্রতিযোগিতায় উত্তীর্ণদেরকে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে। যারমধ্যে ওমার হজ্ব, কারবালা যিয়ারত, সিরিয়া ও পবিত্র শহর মাশহাদ জিয়ারতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
987206#
captcha