সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই বিশেষ সংখ্যায় অন্যান্য খবর সহ মোহাম্মাদ মুস্তাফাভির লিখিত “ব্যাখ্যা ও চ্যালেঞ্জের বিভিন্ন পদ্ধতি”, আলী শরীয়তের লিখিত “হযরত মোহাম্মাদ (সা.)-এর সম্মান” এবং এসকাফ আজম মিকাইলের লিখিত “পবিত্র কোরআনে ভবিষ্যৎ প্রাকৃতিক বিশ্ব” বইগুলোর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে।
এছাড়াও ইরানী সংবাদ পরামর্শ সংস্থার পক্ষ থেকে লেবাননে সাপ্তাহিক পত্রিকায়, লেবাননের বিশিষ্ট লেখক ও গবেষক হোসেন আবু রেজার লিখিত “ইসলামিক দলগুলোর শিক্ষাগত গঠন; উদাহরণ স্বরূপ হিজবুল্লাহ” এবং বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক নাসিম জাহিরের লিখিত “শত্রু ভ্রাতৃদ্বয়” বই দুটির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে।
988581#