IQNA

প্রথম বারের মত জার্মানি নীতিশাস্ত্র কমিটিতে মুসলিম সদস্যের নিয়োগ

21:20 - April 20, 2012
সংবাদ: 2308531
আন্তর্জাতিক বিভাগ: জার্মানি নীতিশাস্ত্র কমিটি, প্রথম বারের মত “জোহানেস গুটেনবার্গ” বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সদস্য হিসেবে একজন মুসলিম ব্যক্তিকে নিয়োগ করেছে।
‘dunyabulteni’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: তুরস্কে জন্মগ্রহণকারী, জার্মানের মুসলিম অধিবাসী ‘জনাব এলহান ইলকিলিচ’ জার্মান ফেডারেল সংসদের প্রধানের পক্ষ থেকে “জোহানেস গুটেনবার্গ” বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সদস্য এবং দর্শন ও ইতিহাসের অধ্যাপক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছে।
‘জনাব এলহান ইলকিলিচ’ সহ আরও ২৫ জনের এই সরকারি টিম এদেশের আইন এবং সামাজিক ক্ষেত্রে সকল সমস্যাগুলি পর্যবেক্ষণ করবে। এদেশের মুসলমানেরা আশাবাদী যে, ‘জনাব এলহান ইলকিলিচ’-এর মাধ্যমে এদেশে মুসলমানদের অধিকার অর্জিত হবে।
‘জনাব এলহান ইলকিলিচ’ এই গুরুত্বপূর্ণ কমিটিতে নিয়োগ প্রাপ্তের কারণে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এখন থেকে এদেশের মুসলমানদের জন্য নীতিশাস্ত্র কমিটিতে একজন মুসলমান প্রতিনিধির রয়েছে। ইসলামি মূল্যবোধ এবং মুসলমানদের উন্নত চরিত্র জার্মানি নাগরিকদের মধ্যে বর্ণিত করা হবে।
উল্লিখিত যে, প্রথম বারের মত একজন মুসলিম ব্যক্তি জার্মানি সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে নির্বাচিত হয়েছে।
987582#
captcha