IQNA

তাতারস্থানে নারীদের জন্য কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা

18:04 - April 22, 2012
সংবাদ: 2310160
কুরআনিক কার্যক্রম বিভাগ: তাতারস্থানের রাজধানী ‘কাজান’এ নারীদের কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ‘মুরদিয়া’ প্রজাতন্ত্রের মুসলিম ধার্মিক প্রশাসন বিভাগের উচ্চাকাঙ্ক্ষা ও উদ্যোগে নারীদের জন্য এই কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ‘মুরদিয়া’ প্রজাতন্ত্রের মুসলিম ধার্মিক প্রশাসন বিভাগের কর্মকর্তাগণ, কর্তৃপক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ, ইসলামী শিক্ষালয়ের কর্তৃপক্ষ, কোরআনের প্রতি আগ্রহী ব্যক্তিবর্গ এবং রাশিয়ান মুসলিম ফেডারেশনের কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা, কোরআন তেলাওয়াত এবং নবীদের ইতিহাসের বিষয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন। বিচারক মণ্ডলীর রায় অনুযায়ী “আমিনা বদরুদ্দিন অভা” প্রথম স্থান, “লাইলী আব্দুস সালাম অভা” দ্বিতীয় স্থান এবং “অইসুলু আহমার অভা” তৃতীয় স্থান অর্জন করেছেন।
উল্লেখ্য যে, এদেশের কিছু ওলামাগণ, ইসলামে নারীদের ভূমিকার আলোকে বিশেষ বক্তৃতা প্রদান করেছেন এবং অনুষ্ঠানের শেষপ্রান্তে প্রতিযোগিতায় উত্তীর্ণদের মূল্যবান পুরস্কারে ভূষিত করা হয়েছে।
984644#
captcha