IQNA

তাতারস্থানে শিশু ও যুবকদের কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা

1:05 - April 23, 2012
সংবাদ: 2310288
কুরআনিক কার্যক্রম বিভাগ: তাতারস্থানে "জিলিনি দুলেসাক" মাদ্রাসাই ১৯শে মে, “২০১২ সাল তাতারস্থানে কোরআনের বছর”-এর সম্মানে শিশু এবং যুবকদের জন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক মাসে এদেশে চতুর্দতম কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই প্রতিযোগিতায় "জিলিনি দুলেসাক", “বুলশুয়ি অচাসিরি”, “মালিনিকি অচাসিরি”, “সালেহ” এবং “বাকারচে অচাসিরি” শহর থেকে সর্বমোট ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে যাদের বয়স ৭ থেকে ১৬ বছর।
প্রতিযোগিতার বিচারক মণ্ডলী হিসেবে এদেশের রাজধানী ‘কাজান’ শহরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ওলামাদের নির্বাচন করা হয়েছে। বিচারক মণ্ডলী অংশগ্রহণকারীদের জ্ঞান এবং দক্ষতা মূল্যায়ন করে এই প্রতিযোগিতায় উত্তীর্ণদের নির্বাচন করেছে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের তিনটি দলে বিভক্ত করা হয়েছে যারমধ্যে ৭ থেকে ১০, ১১ থেকে ১৩ এবং ১৪ থেকে ১৬ বছরের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে।
991200#
captcha