সিরিয়ায় ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা আলী মুসাভী যাদেহ বার্তা সংস্থা ইকনাকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন : স্থানীয় সময় বেলা ১০:৫০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমাটি একটি সামরিক গাড়ীর অভ্যন্তরে পেতে রাখা। গাড়িটি দামেস্কের ‘মারজাহ’ স্কয়ার হতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামনে দিয়ে অগ্রসর হচ্ছিল এমন সময় বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন : বিস্ফোরণে সাংস্কৃতিক কেন্দ্রের ভবন ক্ষতিগ্রস্থ হয়নি এবং এর কর্মকর্তারাও কেউ হতাহত হয়নি। তবে গাড়ীর চালক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
তিনি বলেন : কারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে –এ বিষয়ে মন্তব্য করার জন্য সময়ের প্রয়োজন। তবে যেহেতু কয়েকদিন যাবত সিরিয়াতে যুদ্ধবিরতী চলছে, তাই এ ঘটনার সাথে বিভেদ ও বিশৃখংলা সৃষ্টিকারীদের হাত থাকার সম্ভাবনা অনেক বেশী। যারা দেশের নিরাপত্তা বিনষ্ট করতে এ ধরণের হামলা চালাতে পারে।#993085