IQNA

সৌদি আরবে কাতিফ শহরে এক শিয়া কর্মী গ্রেফতার

22:36 - April 27, 2012
সংবাদ: 2312950
আন্তর্জাতিক বিভাগ: ‘আল সৌদ’এর নিরাপত্তা বাহিনী শিয়া দমন অপারেশনের অব্যাহতে কাতিফ শহরে শিয়া কর্মী ‘সালেহ জাফর আল ইসমাইল’কে গ্রেফতার করেছে।
‘moltaqaa’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: আলে সৌদ’এর নিরাপত্তা বাহিনী ‘কাতিফ’ শহরে বসবাস কৃত ‘সালেহ জাফর আল ইসমাইল’কে ২২শে এপ্রিলে গ্রেফতার করেছে।
আলে সৌদ’এর নিরাপত্তা বাহিনী এই শিয়া কর্মীকে গ্রেফতার করার পর অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করেছে এবং তার পরিবারও জানেনা তাকে কোথায় নিয়ে গিয়েছে।
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ২১শে এপ্রিলে ‘ছাফাভী’ শহরের শিয়া কর্মী মোহাম্মাদ হাশেম আল মুসাভী এবং মুর্তজা হাশেম আল মুসাভীকে গ্রেফতার করেছে এবং তাদেরকেও অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করেছে। এখনও পর্যন্ত তাদের কোন খবর পাওয়া যায়নি।
992777#
captcha